জুরাছড়ি প্রতিনিধি | ১২:১৪ এএম, ২০২৫-০৫-২২
ডেবাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই প্রধানিয়া এ বিদ্যালয়ে যোগদান করেন ১৪ ই জানুয়ারী ১৯৯৪ সালে তিনি অবসর গ্রহণ করেন ২৭ ফেব্রুয়ারী ২০২৫ সালে। সহকারী শিক্ষক জ্ঞান চন্দ্র চাকমা যোগদান করেন ১৫ ডিসেম্ব ১৯৮৬ সালে তিনি অবসর গ্রহণ করেন ১৩ আগষ্ট ২৪ সালে।
দীর্ঘ কর্মজীবনে এদুজন শিক্ষকের অবদান বিদ্যালয়ে চির অম্লান এবং অটুট থাকবে। কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই ঠিক তেমনি এদুজন শিক্ষকের পায়েঁর দুলো পেয়ে দুজন ডাক্তার এবং অনেকে বিশ্ববিদ্যালয় গন্ডি ফেরিয়ে সরকারি চাকুরীতে কর্মরত রয়েছেন।
আজ বুধবার ২১ শে মে এদুজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিখিলেশ চাকমা উপজেলা প্রাঃশিক্ষা অফিসার জুরাছড়ি। মোঃ মোরেশদুল আলম ইন্সট্রাক্টর জুরাছড়ি, মোঃ আলমগীর হোসেন শাহ অফিসার ইনচার্জ জুরাছড়ি, রুপময় চাকমা সহকারী শিক্ষা অফিসার, নিত্যানন্দ চাকমা সভাপতি প্রধান শিক্ষক সমতি।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কিরন চন্দ্র চাকমা সভাপতিত্বে এলকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক মেম্বার লাল বিহারি চাকমা, তিনি বলেন, বিদায়ী দুজন শিক্ষক ছিলেন সৎ এবং নিষ্ঠাবান তাদের কর্মময় জীবনে কখনো বিনাকারণে বিন্দুমাত্র দায়িত্ব অবহেলা করেনি। ব্রত ছিলেন শিক্ষার্থীদের সঠিক শিক্ষা প্রদানের লক্ষ্যে আজ আমাদের এদুজন শিক্ষকে অবসর জনিত কারণে বিদায় দিতে হচ্ছে।
বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই প্রধানিয়া বলেন, ডেবাছড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে একাধারে ত্রিশ বছর কর্মময় জীবনে এলাকার মানুষের কাছ থেকে পেয়েছি অসংখ্য ভালোবাসা। তা নাহলে একাধারে কথনো এতবছর চাকুরী করা সম্ভব ছিলনা বক্তব্যর একপর্যায়ে তিনি আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited